এখানে আপনারা বিভিন্ন তথ্য সেবা পাবেন,যেমনঃ ইসলামিক তত্ত্ব, বিভিন্ন খবর, শিক্ষণীয় ও ভালবাসার গল্প-কবিতা, বিজ্ঞান-প্রযুক্তি, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল, সফটওয়্যার ইত্যাদি সম্পর্কে।

Tuesday, February 13, 2018

ছলাত সম্পর্কিত কতিপয় সহিহ হাদিস



বিসমিল্লাহির রাহমানির রাহিম
ছলাত  সম্পর্কিত  কতিপয়  সহিহ হাদিস

তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ, সেই ভাবে ছালাত আদায় করবে।
(সহিহ বুখারি ১ম খণ্ড, তাওহিদ পাবলিকেশন হাঃ ৬৩১)


আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবি (সাঃ মাসজিদে তাশরিফ আনলেন, তখন এক বেক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করল। অতঃপর সে নবি (সাঃ) কে সালাম করল। নবি (সাঃ) তার সালামের জবাব দিয়ে বললেন, তুমি ফিরে গিয়ে আবার সালাত আদায় কর, কেননা তুমি সালাত আদায় করনি। লোকটি আবার সালাত আদায় করল এবং এসে নবিকে সালাম দিল। তিনি (সাঃ) বললেন, আবার গিয়ে সালাত আদায় কর, কেননা তুমি সালাত আদায় করনি। এভাবে তিনবার পুনরাবৃত্তি হল। অতঃপর লোকটি বলল, সেই মহান সত্তার শপথ! জিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমি এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে জানিনা । কাজেই আপনি আমাকে শিখিয়ে দিন ।
(সহিহ বুখারি ১ম খণ্ড, তাওহিদ পাবলিকেশন হাঃ ৭৯৩,৭৫৭,৬২৫১,৬২৫২,৬৬৬৭ মুসলিম ১ম খণ্ড হাঃ ৩৯৭, আহমদ হাঃ ৯৬৪১)

নিম্নে নবী(সাঃ) এর সালাতের বিবরণ উল্লেখ্য করা হলঃ

*   সাঃ) বলেছেন, নবী(তোমরা পার্শ্ববতী বেক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে।
(সহিহ বুখারি ১ম খণ্ড, তাওহিদ পাবলিকেশন হাঃ ৭৯৫,৭১৮)
*   আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী(সাঃ) বলেছেন, সেই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ ! আমি শয়তানকে দেখেছি, সে কাতারের ফাঁকসমুহে প্রবেশ করে, যেন কালো কালো ভেড়ার বাচ্চা।

No comments:

Post a Comment