এখানে আপনারা বিভিন্ন তথ্য সেবা পাবেন,যেমনঃ ইসলামিক তত্ত্ব, বিভিন্ন খবর, শিক্ষণীয় ও ভালবাসার গল্প-কবিতা, বিজ্ঞান-প্রযুক্তি, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল, সফটওয়্যার ইত্যাদি সম্পর্কে।

Tuesday, February 13, 2018

আহলে হাদিস আন্দোলন



আবু যর! আমার প্রিয় আবু যর!
মুহাম্মদ আহসান
সভাপতি, আহলে হাদিস  আন্দোলন ,  ঢাকা  জেলা


এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তুমি সম্মুখে তাকাও
অসীম শুন্যতা তোমার দৃষ্টিকে ঝাপসা করে তুলবে।
আবু যর! আমার প্রিয় আবু যর! তোমরা গাফিল হয়োনা,
পার্থিব জীবন ক্ষয়িঞ্চু এবং দ্রুত ফুঁড়িয়ে যায়,

ধাবমান ঘোড়ার জিন শক্ত হাতে আঁকড়ে থেকো।
সমুদ্রগামী জাহাজের নির্ভুল নকশা, অভঙ্গুর কাঠামো,
ইস্পাত দৃঢ় একটি জাহাজ তৈরি করো সত্ত্বর, দেরি করোনা।
তুমি সৈকতে দাঁড়িয়ে-উত্তাল সাগর সম্মুখে,
গভীর তলদেশে অপার শুন্যতা ও ভয়ঙ্কর রুদ্রতা,
মনেরেখো অসীম সাগরে তোমাদের যিন্দেগানী্র সফর।
ভুলে যেওনা আবু যর! জীবন সফর পারাপার ভীষণ কঠিন,
সুদীর্ঘ এই সফরে নোঙর করো জাহাজ বন্দরে, সামান বোঝাই করো,
বোঝা হালকা নাও, রসদ বোঝাই কর, দীর্ঘ তোমার পারাপার।
বক্ষে তোমার ইখলাস সমুন্নত রেখো সারাক্ষণ আমলে,
দৃষ্টি রয়েছে তোমার আমলনামায় প্রতিক্ষণ সর্ব দ্রষ্টার।
সর্বজ্ঞানী নির্ভরতা তুমি ভুলে যেওনা একটি মুহূর্তত্ত,
আবু যর! আমার প্রিয় আবু যর! তুমি প্রস্তুত?
এবার নোঙর তোল পাল উড়াও কামিয়াব হও সফরে।

No comments:

Post a Comment